গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গহনা পাচারের আগেই উদ্ধার করলো বি.এস.এফ। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপন থানার এলেনপুরের কাছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক সন্দেহভাজন পনেরো বছরের কিশোরকে আটক করে বিএসএফের ১২২ নং ব্যাটেলিয়নের জওয়ানরা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৯৬৯.৭৬ গ্রাম সোনার গহনা। সেই সঙ্গে উদ্ধার হয় একটি মোটর বাইক। বৃহস্পতিবার উদ্ধার হওয়া সামগ্রী গুলি বালুরঘাট শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বি.এস.এফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই কিশোরের নাম নিতাই বেসরা, বয়স ১৫ বছর। বাড়ি তোয়ারডাঙ্গা এলাকায়। উদ্ধার হওয়া সোনার গহনার বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ ১৬ হাজার টাকা।
দক্ষিনদিনাজপুর